Tuesday, June 23, 2026

রেকর্ড: দার্জিলিং জেলায় একদিনে ৭জন করোনা আক্রান্ত

Date:

Share post:

দার্জিলিং জেলায় একদিনে ৭জন করোনা আক্রান্ত, যা এখনও পর্যন্ত এই জেলায় রেকর্ড। দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম জানান, খড়িবাড়িতে মুম্বই ফেরত ক্যান্সার আক্রান্ত মহিলার সহযাত্রী সহ নকশালবাড়ির হাতিঘিসার কোয়ারেন্টাইনে সেন্টারের দুজন ও পাহাড়ের চারজন কোভিড পজিটিভ। মোট ৭জনের মধ্যে ৩জন মহিলা। এঁরা দুজন সোনাদার ও দুজন কার্শিয়ং-এর বাসিন্দা।

আক্রান্ত সকলকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে কার্শিয়ং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিন্নি শর্মা জানান, ওই চারজন বাইরে থেকে এসেছিলেন। তাঁরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবুও তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছেন সকলকে খোঁজা হচ্ছে। পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আতঙ্কের কোনও কিছু নেই। পাহাড়ে যে সব পরিযায়ী শ্রমিক ফিরছেন তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হচ্ছে।
এদিকে হাতিঘিসার কোয়ারেন্টাইন সেন্টারের দুজন আক্রান্ত হওয়ায় বাকিদেরও টেস্ট করা হচ্ছে। কিন্তু একসঙ্গে জেলায় ৭জন আক্রান্ত হওয়ায় কিছুটা উদ্বিগ্ন শহরবাসী।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...