Monday, April 6, 2026

কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না হাই স্কুলে, হিঙ্গলগঞ্জে প্রতিবাদ স্থানীয়দের

Date:

Share post:

ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে রাজ্যে বিভিন্ন স্কুলে। এবার তা নিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। ঘটনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের। পরিযায়ী শ্রমিকদের ওই স্কুলে রাখা যাবে না বলে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ভিন রাজ্য থেকে আশা পরিযায়ী শ্রমিকদের সরকারি বিদ্যালয়, আইসিডিএস কেন্দ্র গুলিতে কোয়ারেন্টাইন করে রাখা হবে। এই খবর পেয়েছেন হিঙ্গলগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ। তাঁদের দাবি, হিঙ্গলগঞ্জ হাই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না। ভিন রাজ্যে থেকে পরিযায়ী শ্রমিকরা এলে গোষ্ঠী সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

স্থানীয় বাসিন্দা যশোবন্ত বসু, অমিতাভ চৌধুরীরা বলেন, ওই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হবে বলে তারা খবর পেয়েছেন।
স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন, “এই অঞ্চলে প্রচুর দোকান রয়েছে। বাজার রয়েছে। বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এখানে কোয়ারেন্টাইন সেন্টার হলে সংক্রমণের সম্ভাবনা বাড়বে।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...