Tuesday, June 23, 2026

কার কথায় নেমে ঝামেলায় পরেশ পাল, প্রশ্ন দলের অন্দরেই

Date:

Share post:

পচা শামুকেই সম্ভবত পা কেটেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷

দিনকয়েক আগে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন পরেশ৷ সাধন পাণ্ডেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে দলের বর্ষীয়ান বিধায়ক পরেশ পাল গত বৃহস্পতিবার বলেছিলেন,“সিবিআই- এর হাত থেকে মেয়েকে বাঁচাতেই সাধন পাণ্ডে বিজেপিকে সন্তুষ্ট করছে। শোকজ নয়, দল থেকে সাধন পাণ্ডেকে তাড়াতে হবে। ওকে দল থেকে বের করে দিলে আমরা সবাই গঙ্গা স্নান করে ভালো করে দলটা করতে পারব।”

দলীয় শৃঙ্খলা ভেঙে এই ধরনের মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব শো-কজ করে পরেশ পালকে৷ ওদিকে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে, নিজের ইচ্ছায় এই পরিস্থিতিতে এত বড় ঝুঁকি পরেশ পাল নেননি৷ কার বা কাদের প্ররোচনায় প্রবীণ এই বিধায়ক দলের এক মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাঁর বা তাঁদের নামও প্রকাশ্যে আসা উচিত৷

ওদিকে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে পরেশ পাল নাকি বলেছেন, তাঁর ধারনা ছিলো দলের সুপ্রিমো বিষয়টি জানেন৷ এমনই বলা হয়েছিলো তাঁকে৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তিনি বুঝেছেন, তাঁর ধারনা সঠিক নয়৷ পরেশ-ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ” বোঝা যাচ্ছে না দাদা এই সংকটজনক পরিস্থিতিতে কেন এভাবে মুখ খুললেন৷ নিশ্চয়ই দাদাকে কেউ এ কাজ করতে বলেছিলো৷ কিন্তু কে বা কারা বলেছে, তা জানিনা৷”
পরেশ পালের এ ধরনের মন্তব্যেই স্পষ্ট হয়েছে, সুপ্রিমোর নাম ব্যবহার করে তাঁকে কেউ মিথ্যা বুঝিয়েছিলেন৷ সে কারনেই সেদিন তিনি সাধন পাণ্ডের বিরুদ্ধে ওইভাবে তোপ দেগেছিলেন৷

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...