Tuesday, June 23, 2026

আপাতত চালাতে পারবে না বাস: কেন জানাল বেসরকারি বাস মালিক সংগঠনের একাংশ?

Date:

Share post:

আপাতত পথে নামছে না বেসরকারি বাস। রবিবার, কয়েকটি বাস মালিক সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে তারা বলে,

• বাসে আসনের সমসংখ্যক যাত্রী তুললেও তাদের লোকসান হচ্ছে

• এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়।

এদিন বৈঠকের শেষে বাস মালিক সংগঠনের একাংশ জানায়, যেভাবে সরকারের পক্ষ থেকে বাসের সমসংখ্যক যাত্রী নিয়ে চালানোর কথা বলা হয়েছে, তাতে তাদের কোনো অংশেই লাভ হবে না। এই কারণেই তারা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই দাবিতে রাজি নয়।
কলকাতায় বেসরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া ৭ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮ টাকা। আসনের সমসংখ্যক যাত্রী নিয়ে এই ভাড়ায় বাস চালানো তাঁদের পক্ষে অসম্ভব বলে জানিয়েছেন বেশিরভাগ বাস মালিক। এই পরিস্থিতিতে তাঁরা সরকারকে বর্ধিত ভাড়া নির্ধারণ করতে বলেছেন। সেটা তাঁদের গ্রহণযোগ্য মনে হলে, সে প্রস্তাবে তাঁরা রাজি হবেন। মঙ্গলবার, এ বিষয়ে পরিবহনভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে। রবিবার, সকালে বৈঠকে বসেছিল বেসরকারি বাস মালিকদের সংগঠনের একাংশ। আরো চারটি সংগঠন এদিন বিকেলে বৈঠকে বসবে। তবে এই জটিলতায় সোমবার থেকেই রাস্তায় বেসরকারি বাস চলাচল শুরুর সম্ভাবনা খুবই কম।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...