Tuesday, June 23, 2026

১০০ তে মাত্র ৩ পেলেই অধ্যাপক!

Date:

Share post:

অবিশ্বাস্য হলেও একশো শতাংশ সঠিক। মাত্র ৩ নম্বর পেলেই পলিটেকনিক কলেজের অধ্যাপক!!! জেনারেল চাকরিপ্রার্থীদের যেখানে লিখিত পরীক্ষাতেই পাস করতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেখানে লিখিত পরীক্ষায় মাত্র ৩ নম্বর পেয়েই ইন্টারভিউ এ ডাক পেলেন ST কোটার পরীক্ষার্থীরা।

এবার তথ্য দিয়ে বোঝানো যাক। ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর পলিটেকনিক কলেজের ফিজিক্সের অধ্যাপক পদে
লিখিত পরীক্ষায় মাত্র ৩ নম্বর পেয়েই ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছেন ST পরীক্ষার্থীরা। যেখানে UR, OBC- A এবং OBC- B চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য কাট অফ যথাক্রমে ৪৭.৩৩, ৩৬.৬৭ ও ৪২.৬৭। SC কোটাতেও কাট অফ রয়েছে ৩১.০০। লিখিত পরীক্ষায় ১০০ এর মধ্যে মাত্র ৩ নম্বর পেয়ে স্রেফ কোটার জোরেই চাকরির সুযোগ। যদিও এটা বেআইনি নয়। সাংবিধানিক ও বটে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাট অফ নির্ধারণ করা হয় পদের সংখ্যা এবং উত্তীর্ণের সংখ্যার ওপর নির্ভর করে। সেক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে ৩ নম্বর পেয়েও চাকরি পাওয়া সম্ভব।

কিন্তু এখানে সমস্যা হল ST ছাড়া বাকি পরীক্ষার্থীদের। তাদের লড়াইটা অনেক শক্ত। অনেক চ্যালেঞ্জের। এই প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন জানান, “সাংবিধানিক অধিকারের ভিত্তিতে ST রা যেহেতু সংরক্ষণের আওতায় পড়ছেন তাই সুযোগটা তারা পাবেনই। কিন্তু এখানে অন্যদের ক্ষেত্রে লড়াইটা আরও শক্ত। আরও বেশি করে পরিশ্রম করতে হবে সফল হওয়ার জন্য”।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...