Tuesday, June 23, 2026

আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়াল ‘হেল্প বেঙ্গল’

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের জেরে বিপর্যস্ত গোটা বাংলা। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারা। তাঁদের পাশে এসে দাঁড়াল হেল্প বেঙ্গল। গত কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছেন উদ্যোক্তারা।

মূল উদ্যোক্তা শুভ্রমন চক্রবর্তী জানান, একটা প্যাকেটে চিড়ে বা মুড়ি বা খই সহ মোমবাতি, দেশলাই, বিস্কুট বা কেক জলের বোতল, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে। সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলে কমিউনিটি কিচেনে দেওয়া হয়েছে চাল, আলু, ডাল। ইতিমধ্যে বাসন্তী, গোসাবা, কোত্রাখালি, সোনাখালি, রাধাবল্লভপুর, পালপাড়া অঞ্চলে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। প্রয়োজন অনুযায়ী কিছু অঞ্চলে দেওয়া হয়েছে ত্রিপলও। উদ্যোক্তারা পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষদের। শুভ্রমন চক্রবর্তী ছাড়াও এই উদ্যোগে সামিল হয়েছেন অযপা মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...