Tuesday, June 23, 2026

এ মাসে খুলছে না কোনও শিক্ষা প্রতিষ্ঠান- গুজব উড়িয়ে জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এ মাসে খুলছে না রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠান- ফের একবার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। রবিবার সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ থাকবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগই বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, সরকারের কাছে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ।

উচ্চমাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি রয়েছে, সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,
*সামাজিক দূরত্ব বিধি মানতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।*
*পরীক্ষার্থীদের বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।*

পার্থ চট্টোপাধ্যায় বলেন, একে করোনা সংক্রমণের চিন্তা, তার উপরে ঘূর্ণিঝড় আমফানের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। আট জেলার বেশিরভাগ স্কুল ক্ষতিগ্রস্ত।
শুধু তাই নয়, জেলায় জেলায় পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য স্কুলগুলি ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতি ৩০ জুন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগেও স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...