Saturday, June 27, 2026

ভিক্ষুক রাজুর প্রশংসা খোদ প্রধানমন্ত্রীর মুখে! কেন?  

Date:

Share post:

পাঠানকোটের রাজু। বিশেষভাবে সক্ষম এই যুবক৷ পাঠানকোটে ভিক্ষা করেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তার কথা বলেছেন! কিন্তু কেন? ‘মন কী বাত’ অনুষ্ঠানে এই রাজুর কথা উল্লেখ করেন মোদি৷ স্বাভাবিকভাবেই সকলের উৎসাহ হয় তাঁকে জানতে৷ জানা যায়, করোনা থেকে বাঁচতে যে লকডাউন, তাতে সকলকে সাহায্য করছেন রাজু৷ সবাইকে মাস্ক দিচ্ছেন এবং বিলি করছেন রেশন৷ তবে এই যুবককে দেখলে বোঝা যবে কেন তাঁর কথা নিজের রেডিও অনুষ্ঠানে বলেছেন খোদ প্রধানমন্ত্রী৷
রাজু হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে নিজের পেট চালান৷ কিন্তু লকডাউনের সময় সেই ভিক্ষার টাকা দিয়েই তিনি সাহায্য করছেন অন্যদের৷  এটাই অনুপ্ররণা জোগাচ্ছে বহু মানুষকে৷

কী ভাবে পরেন তিনি? রাজুর জবাব , “আমার মত অনেকেই রয়েছেন যারা ভিক্ষা করে দিন গুজরান করেন৷ আমি যা রোজগার করি ভিক্ষা করে, সেটা অন্যদের জন্য খরচ করি৷”শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার রাজু৷ ভিক্ষার ওপর নির্ভরশীল৷ কিন্তু এই মানুষটাই অন্যদের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত৷ দেশে এই মুহূর্তে বহু মানুষ খুব অসহায়৷ তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজু। এক কথায় এই রাজুরাই আমাদের দেশের আসল হিরো।

 


Divyang Raju, who touched PM Modi’s mind,

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...