Sunday, April 5, 2026

রাজ্য-রাজ্যপাল আরও সংঘাতের ইঙ্গিত, সাংবাদিক বৈঠক ডাকলেন ধনকড়

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের তুঙ্গে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য নিয়োগ নিয়ে মঙ্গলবার দুপুর থেকেই টানাপোড়েন শুরু। এবার সাংবাদিক বৈঠক ডেকে এই বিষয়টি প্রকাশ করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, সাম্প্রতিক শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চান। সেই কারণে বুধবার বিকেল তিনটে রাজভবনে একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। টুইটে তিনি ‘মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল’ টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করেছেন।

জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অসাংবিধানিক উপায় সহ-উপাচার্য নিয়োগের অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ আনলেন রাজ্যপাল। তিনি লেখেন, “শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে এই ধরনের অসাংবিধানিক কাজ দুর্ভাগ্যজনক”। আইন মেনেই রদবদল হওয়া উচিত বলে জানান রাজ্যপাল। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদীপ ধনকড় রাজ্যের বিরুদ্ধে তথা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কী বলেন সেটাই দেখার।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...