Wednesday, April 1, 2026

অক্টোবরেই শুরু ফুটবল, ফিফা-কে ইঙ্গিত ফেডারেশনের

Date:

Share post:

অক্টোবরেই শুরু হতে পারে ভারতের ফুটবল। ফেডারেশন এমনই ইঙ্গিত দিয়েছে ফিফা এবং এএফসি-কে। ফিফা ফেডারেশন কে চিঠি পাঠিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিল। জানতে চেয়েছিল,

• কোভিভ উত্তর পর্বে কবে থেকে বিদেশি ফুটবলারদের সই করানো যাবে?
• কবে থেকে ফুটবল মরসুম শুরু করা সম্ভব?

সোমবার সেই চিঠির উত্তর এসেছে। তাতে বলা হয়েছে, চলতি বছরের অগাস্ট এবং আগামী বছরের জানুয়ারিতে বিদেশি ফুটবলারদের নেওয়া যেতে পারে। অক্টোবরে হয়তো ফুটবল শুরু করা যাবে।

ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, “আগে সমস্ত দেশে একই সময় ফিফা উইন্ডো খোলা হত। এ বারের পরিস্থিতি আলাদা। তাই সব দেশকে ফিফা চিঠি দিয়ে জানিয়েছে, পরিস্থিতি বুঝে সময় নির্দিষ্ট করতে। আমরা অগাস্ট এবং সামনের বছরের জানুয়ারি— এই দু’মাস বিদেশি ফুটবলারদের সই করাব।’’

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...