Wednesday, June 24, 2026

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে চলবে প্রাক বর্ষার বৃষ্টি

Date:

Share post:

সঠিক সময়ে আন্দামান ও নিকোবরে বর্ষা ঢুকেছে। কেরলেও হয়নি তার ব্যতিক্রম। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতর ঘোষণা করেছে,

নির্দিষ্ট সময়েই ভারতের মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা। এবং সেই বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গে শীঘ্রই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গেও আগামী সপ্তাহে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, দু’টি নিম্নচাপ অক্ষেরেখার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গে। একটি রয়েছে উত্তরবঙ্গে, যার জেরে সেখানে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি আপাতত চলবে।

অন্যদিকে ওড়িশায় একটি অক্ষরেখা অবস্থান করায়, তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এসবের কারণে চলতি সপ্তাহে গোটা রাজ্যেই প্রাক বর্ষার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বর্ষার বৃষ্টি নিয়ে প্রথম পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। তারা বলেছিল, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারমাসের বর্ষার মরশুমে ১০০ শতাংশ স্বাভাবিক বৃষ্টি হতে পারে। কিন্তু এখন তারা জানাচ্ছে, এবার স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি বৃষ্টিপাত হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...