Saturday, April 4, 2026

রাষ্ট্রপতির কাছে আবেদন: অতিমারি পরিস্থিতিতে বন্ধ থাক সব নির্বাচন

Date:

Share post:

করোনাভাইরাস, লকডাউনের জেরে দেশের অর্থনীতির বেহাল দশা। এই পরিস্থিতিতে সমস্ত নির্বাচন পাঁচবছরের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন বিদায়ী কাউন্সিলর স্বপন সমাদ্দার। এবিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি বলেন, কোভিড ১৯-এর জেরে দেশের যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে দেশবাসীর কষ্টার্জিত টাকা থেকে দেওয়া করের টাকা দিয়ে দেশ গঠন হলেই মঙ্গল। সেটা দিয়ে নির্বাচন করা এই মুহূর্তে অপচয়। এই বিষয় রাষ্ট্রপতি যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

ভারতে গ্রাম পঞ্চায়েত, বিধানসভা এবং সর্বোপরি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে থাকে। সেই অর্থ ব্যয় না করে তা যদি করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় ব্যবহার করা যায় সেটা সমাজে কল্যাণকর হবে। এই চিঠিটি রাষ্ট্রপতিকে পাঠানোর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছেন।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...