Wednesday, March 25, 2026

অনগ্রসর শ্রেণির শ্রমিকদের মতোই বাস কর্মচারীদের সুবিধা দেওয়া হোক, আর্জি মালিক সংগঠনের

Date:

Share post:

লকডাউন শিথিলের এবং আনলক ফেজ ওয়ান পর্বে রাজ্য তথা শহরে বেসরকারি বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং যার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করার কথা। সেটাই আজ, বুধবার জানালেন বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিবহন দফরের সঙ্গে বিভিন্ন পরিবহন সংগঠনগুলির মালিক সংগঠনের এক দফায় বৈঠক হয়। সেখানে তারা কতগুলি আবেদন তুলে ধরেছেন রাজ্য সরকারের কাছে। পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তার জন্য একটি রেগুলেটরি কমিটি গঠন করা হোক।

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যদি কোনও বাস কর্মচারী বা কন্ডাক্টর গণ পরিষেবা দিতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন, তাহলে তার দায় কে নেবে? সেজন্য রাজ্য সরকারের কাছে তারা একটি স্বাস্থ্য বীমার আবেদনও জানিয়েছেন। এবং এই সমস্ত কর্মচারীদের হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক দেওয়ার আবেদন জানিয়েছেন।

একইসঙ্গে তপনবাবু বলেন অনগ্রসর শ্রেণির শ্রমিকরা যে সমস্ত সুবিধা পায় এই সমস্ত বাস কর্মচারীরাও যেন সেই সুবিধা থেকে বঞ্চিত না হয়। বিভিন্ন জেলায় এর আগে কিছু বেসরকারি বাস নেমেছিল। কিন্তু সবদিক থেকে প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ায় সেগুলো তুলে নিতে তারা বাধ্য হয়।তাই তাঁদের আবেদন, রাজ্য সরকারের পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করে এই সমস্যার যেন দ্রুত নিষ্পত্তি করে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...