Monday, March 23, 2026

ফেসবুক-সারেগামার চুক্তি, সোশ্যাল মিডিয়ায় মিলবে এক লক্ষ গান!

Date:

Share post:

ফেসবুক আর সারেগামার বিশ্বব্যাপী চুক্তি। আর তার জেরে ভারতীয় গান এবার ফেসবুক স্টোরিতে দেওয়া যাবে। এক আধটি গান নয়, প্রায় এক লক্ষ গান নিয়ে চুক্তি সম্পাদিত। থাকছে ২৫টি ভাষার গান। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা ভিডিও, স্টোরি কিংবা যে কোনও সৃজনশীল কাজে ব্যবহার করতে পারবেন। পারবেন ফেসবুক প্রোফাইলে গান যোগ করতে। ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর তথা অংশীদার মনীশ গুপ্তা জানাচ্ছেন, ফেসবুকে গান আসলে মানুষের আত্মপ্রকাশ ও কাছে আসার মাধ্যম। সারেগামার সঙ্গে যুক্ত হওয়ায় গর্বিত এবং তাদের রেট্রোয় এবার মানুষ ভারতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবেন। সারেগামায় রয়েছে লতা মঙ্গেশকর থেকে শুরু করে জগজিৎ সিং, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে সহ দিকপাল শিল্পীদের গান। ফেসবুক আগেই একইরকম চুক্তি করেছে টি সিরিজ ও জি মিউজিকের সঙ্গে।

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...