Tuesday, March 24, 2026

অন্তঃসত্ত্বা হাতি খুনে দোষীদের কড়া শাস্তির আশ্বাস কেরলের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একদল নরাধমের চক্রান্তে বারুদ-ঠাসা আনারস খেয়ে ফেলায় মর্মান্তিক মৃত‍্যু হয়েছে অন্তঃসত্ত্বা এক হস্তিনীর। কেরলের মলপ্পুরমের এই জঘন‍্য ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানান, বন দফতর তদন্ত করছে। খুব শীঘ্রই ধরা পড়বে অপরাধীরা।

কেরলের মালাপ্পুরম জেলার একটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এক গর্ভবতী হাতি। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছিল লোকালয়ে। এরপর বাজি এবং বারুদে ঠাসা আনারস খেয়ে ফেলে ওই হাতিটি। গর্ভের সন্তান-সহ মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ওই হাতিটির। গ্রামেরই কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে এই কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...