Saturday, April 4, 2026

দেশের এই রাজ্যে এবার চুল-দাড়ি কাটতে গেলেও আধার বাধ্যতামূলক!

Date:

Share post:

“সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ…”! এখন থেকে আপনি চুল-দাড়ি কাটতে গেলেও সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড। অর্থাৎ, এক্ষেত্রেও বাধ্যতামূলক আধার। এবার এমনটাই নিয়ম চালু করল তামিলনাড়ু সরকার। রাজ্যের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, তামিলনাড়ুর সমস্ত সেলুন, স্পা ও বিউটি পার্লারগুলিকে এই নির্দেশ মানতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কন্টাক্ট ট্রেসিংয়ের সুবিধার্থে আধারকার্ড নম্বর থেকে শুরু করে গ্রাহকদের নাম-ঠিকানা- ফোন নম্বরের মত প্রয়োজনীয় তথ্যও লিখে রাখতে হবে। পাশাপাশি, কর্মী-সহ গ্রাহকদেরও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানেটাইজার রাখতে হবে। কর্মীদের গ্লাভস, মাস্ক পরা বাধ্যতামূলক। এবং প্রতিটি গ্রাহকেটে সংস্পর্শে যাওয়ার আগে কর্মচারীদের হাত ধোয়া বাধ্যতামূলক।

একইসঙ্গে, ব্লেড, ন্যাপকিন, ট্রেসিং পেপার একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। হেয়ার ব্যান্ড, টাওয়েল বা গায়ের চাদর একবার ব্যবহারের পরই জীবাণুমুক্ত করতে ভালো করে ধুয়ে দিতে হবে। সেলুন, স্পা বা বিউটি পার্লারে জ্বর নিয়ে ঢোকা যাবে না। এছাড়াও পালন করতে হবে সামাজিক দূরত্ব বিধি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...