Friday, June 26, 2026

বাড়ি ফিরতে এ কী করলেন পরিযায়ী শ্রমিক?

Date:

Share post:

লকডাউনের শুরু থেকেই হয়রানি পরিযায়ী শ্রমিকদের। বাড়ি ফিরতে মাইলের পর মাইল হেঁটেছেন। কেন্দ্র শ্রমিক স্পেশাল ট্রেন চালু করলেও তা পর্যাপ্ত নয়। বারবার উঠে এসেছে সেই ছবি। এবার শ্রমিক স্পেশাল ট্রেনের টিকিট না পেয়ে সোজা নতুন গাড়ি কিনে ফেললেন উত্তরপ্রদেশের যুবক।

জানা গিয়েছে, শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য গাজিয়াবাদ স্টেশনে তিন দিন অপেক্ষা করেন পেশায় রঙ মিস্ত্রী লাল্লন। কিন্তু মেলেনি ট্রেনের টিকিট। এদিকে বাসে উপচে পড়া ভিড়।
করোনা আক্রান্ত হওয়ার ভয়ে বাসে ফিরতে চাননি। চলে যান ব্যাঙ্কে। নিজের জমানো প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকাই তুলে ফেলেন। এরপর একটা পুরনো চার চাকা গাড়ি কিনে পরিবার নিয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

লাল্লন বলেন, “প্রথম দফার লকডাউনের পর ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউন বাড়তে থাকায় ভাবি বাড়ি ফেরার কথা। ট্রেন, বাসের চেষ্টা করেও ব্যর্থ হই। বাধ্য হয়ে গাড়ি কিনে ফেলি।”

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...