Sunday, April 12, 2026

৫০ কেজির কাতলা কাটার কসরত!

Date:

Share post:

মৎস্য মারিব, খাইব সুখে– এই ইচ্ছে বাঙালির চিরকালীন। আর জালে রাঘববোয়াল ধরতে কে বা না চায়? কিন্তু ধরার পরে সে মাছ কাটা হবে কী করে? সেটা যদি একবারও বুঝতেন মৎস্যজীবী! তাহলে মানিকতলা বাজারের ৫০ কেজির কাতলা মাছ দোকানির হাতে দেওয়ার আগে বেশ কয়েকবার ভাবতেন।

উত্তর কলকাতার প্রসিদ্ধ মানিকতলা বাজার। ভালো মাছ, রকমারি সবজি-ফল বিক্রির জন্য তার সুনাম আছে বহুদিন ধরে। তবে এদিন বাজারে কান পাতলে কি শোনা গিয়েছে- “মারো জোয়ান হ্যাইসো”! কারণ একটি ৫০ কেজির মাছ হাতে তুলে আঁশবটিতে কাটতে গিয়ে যা অবস্থা হয়েছিল দোকানির, তাতে এই আওয়াজ অস্বাভাবিক কিছু নয়। তবে, দমে যাননি তিনি। পলিথিনের ব্যাগে হাত গলিয়ে বেশ কসরত করে রীতিমতো ডন-বৈঠক দেওয়ার ভঙ্গিতে তিনি কেটে ফেলেন মাছটা। আর ক্রেতারাও কিন্তু ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিলেন। সবার একটাই বক্তব্য, “না ঘরে যামু না আমি, মাছ না লইয়া”। আর একেবারে অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলেটের মতো কাজ শেষে ঘাম মুছেছেন মাছ বিক্রেতা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...