Monday, April 6, 2026

BREAKING: সাতসকালে কলেজ স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, জখম বেশ কয়েকজন

Date:

Share post:

সাতসকালে হঠাৎ কলেজ স্ট্রিটে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি মেরামতির কাজ চলছিল। এই কাজে বেশ কয়েকজন ঠিকা শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মাঝেই এদিন আচমকাই হুড়মুড়িয়ে বাড়ির একাংশ ভেঙে পড়ে।

পুলিশ সূত্রে খবর, দু’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির মধ্যে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য চালাচ্ছে দমকল বাহিনী। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...