Friday, March 20, 2026

মিলেছে চিকিৎসার খরচ, বেঙ্গালুরু পাড়ি দেবে অদ্রিজা

Date:

Share post:

অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অদ্রিজা। তার চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন বাবা অঞ্জন ঘোষ এবং মা সঙ্গীতা ঘোষ। চুঁচুড়ার পরিবারের এই খবর প্রথম প্রকাশিত হয় “এখন বিশ্ব বাংলা সংবাদ”-এ। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আগামী শুক্রবার চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাবে অদ্রিজা। সেখানেই তার অস্থিমজ্জা বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হবে। এই লড়াইয়ে অদ্রিজার পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাব, সংগঠন, অদ্রিজার স্কুল এবং ব্যক্তিগত ভাবে অনেকে যথাসাধ্য সাহায্য করছেন। চুঁচু্ড়ার বিধায়ক অসিত মজুমদার শুক্রবার আখনবাজারে অদ্রিজার বাড়িতে তাকে দেখতে যান। বিধায়ক বলেন, “আমার এলাকায় একশো ষাটটি ক্লাবকে টাকা দিয়েছে সরকার। সেই ক্লাবগুলোকে বলব অদ্রিজার পাশে দাঁড়াতে। হুগলি-চুঁচু্ড়া পুরসভাকেও সাহায্যের জন্য বলেছি। সবাই মিলে পাশে দাঁড়ালে যে কোনও বিপদ থেকে বাঁচা যাবে।”

Related articles

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...

আরজি কর হাসপাতালের লিফটে আটকে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থলে টালা থানার পুলিশ

শুক্রবার সকালে কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চাঞ্চল্য। হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে এক...

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...