Saturday, June 20, 2026

কেন্দ্রের দেনা শোধ করেও কর্মীদের পুরো বেতন দিচ্ছে রাজ্য: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, হরিশ পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছ লাগন তিনি। তারপর বলেন,

বাংলায় একের পর একটা আঘাত এসেছে। “একদিকে কোভিড, আরেকদিকে আমফান– সবকিছুর মোকাবিলা একসঙ্গে করতে হচ্ছে”। তিনি জানান, কেন্দ্র সাহায্য পাঠাবার আগেই ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য।
তিনি মনে করিয়ে দেন, ৩ মাস ধরে সরকারের কোনও আয় নেই। উল্টে রাজ্যকে ৫৫ হাজার কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে। তাও রাজ্যে সরকারি কর্মীদের নিয়মিত বেতন হচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার ৩০ শতাংশ বেতন কেটে নিচ্ছে।
এমনকী তিনি অভিযোগ করেন, মুম্বইতে যখন নিসর্গ এল, তখন সব ন্যাশনাল টিভি চ্যানেলগুলো তা দেখিয়েছে, অথচ আমফানের মতো তীব্র গতির ঘূর্ণিঝড়ের খবর সেভাবে দেখানো হয়নি। এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে অভিযোগ মমতার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...