Saturday, June 20, 2026

সাবধান! ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে

Date:

Share post:

আমফান, নিসর্গের পর ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের একটি বলয় তৈরি হয়েছে। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রুপ নেবে কি না তা এখনও জানা যায় নি। তবে আবহাওয়া দফতর এই পরিস্থিতির উপর আগামী ৪-৫ দিন কড়া নজর রাখছে।

সমুদ্রে নিম্নচাপ সাধারণত কোনও ঝড়ের প্রথম স্টেজ। যদি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়, তাহলে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকে। এই সেই কারণে ১০ জুনের আশেপাশে ওড়িশায় প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, এই নিম্নচাপ আগামী সপ্তাহে ওড়িশার দিকে এগোতে পারে। তিনি বলেন, ‘নিম্নচাপ একপ্রকারের ঘূর্ণিঝড়। কিন্তু এখনও পর্যন্ত এটা কি হবে বলা যাচ্ছে না, তাই আমরা এর দিকে বিশেষ নজর রাখছি।”
প্রসঙ্গগত, গত একমাসে দু-দুটি ঘূর্ণিঝড় এসেছে। প্রথম ঘূর্ণিঝড় আমফান যার প্রভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ । ওই ঘূর্ণিঝড় এই শতাব্দীর প্রথম সুপার সাইক্লোন।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...