Saturday, June 20, 2026

শিক্ষার জন্য বরাদ্দ অর্থ দিয়ে লকডাউনে সাহায্য গরিবদের, কিশোরীকে সম্মান রাষ্ট্রপুঞ্জের

Date:

Share post:

মেয়ের লেখাপড়ার জন্য ৫ লক্ষ টাকা জমিয়েছিলেন বাবা। কিন্তু লকডাউনের মধ্যে সেই টাকা গরিবদের দান করলেন মেয়ে নেত্রা। তামিলনাড়ুর মাদুরাই এর বাসিন্দা সেলুনের মালিক সি মোহন। এই কাজের জন্য রাষ্ট্রপুঞ্জ ‘গুডউইল অ্যাম্বাসাডর অব দি পুওর’ পদে নিয়োগ করছে এম নেত্রাকে।

নিউ ইয়র্কে ও জেনেভায় রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে বক্তব্য পেশ করার সুযোগ পাবেন নেত্রা। নেত্রার জন্য গর্বিত মাদুরাইবাসী।
রাজ্যের মন্ত্রী সেল্লুর রাজা সেই কিশোরীর প্রশংসা করেছেন। নেত্রাকে পুরস্কার দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতার প্রশংসা করেছেন। ও আমাদের রাজ্য এবং মাদুরাই এর গর্ব। রাষ্ট্রপুঞ্জ ওঁকে সম্মান দেওয়ায় খুশি হয়েছি। আমাদের সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নামে একটি পুরস্কার দেয়। আমি মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করব যাতে নেত্রা ওই পুরস্কার পায়।”
দিন কয়েক আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেত্রার বাবার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, “শ্রী মোহনজির মাদুরাইতে একটি সেলুন আছে। মেয়ের শিক্ষার জন্য তিনি ৫ লক্ষ টাকা জমিয়েছিলেন। কিন্তু এই সময় নিজেদের কথা চিন্তা না করে পুরো টাকাটাই তুলে দিয়েছেন গরিব মানুষদের স্বার্থে।”

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...