Tuesday, June 16, 2026

জিও-তে প্রায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিলভার লেক পার্টনার্স!

Date:

Share post:

গোটা দেশ যখন করোনার সঙ্গে লড়তে ঘরবন্দি, তখন সেই ভার কমানোর তাগিদে ছ’সপ্তাহেরও কম সময়ে সাত-সাত’টি চুক্তি সেরে ফেলল মুকেশ আম্বানির সংস্থা জিও।
বেসরকারি সংস্থা সিলভার লেক ৭৫০ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় ৫,৬৫৫.৭৫ কোটি টাকা রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে চলেছে। এর আগে ফেসবুক ইনকর্পোরেটেড জানিয়েছিল , তারা জিওর প্রায় ১০ শতাংশ শেয়ার কিনতে চলেছে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে। তার সপ্তাহ দুয়েকের মধ্যেই এই নয়া চুক্তি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শনিবার বলেছে, এই বিনিয়োগটি জিও প্ল্যাটফর্মকে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইকুইটি ভ্যালু দিচ্ছে।
ভারতে জিও-ই প্রথম সংস্থা, যেখানে বিনিয়োগ করেছে মার্কিন সংস্থা সিলভার লেক পার্টনার্স। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক-এর । করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...