Wednesday, June 17, 2026

ত্রাণ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে সায়ন্তন

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের পিংলায় ত্রাণ দিতে যাওয়ার পথে বিজেপি নেতা সায়ন্তন বসুকে আটকাল পুলিশ। তাঁর গাড়ি জেলায় ঢোকার পর ডেবরার শ্রীরামপুরে পুলিশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর পথ আটকায়। কেন তাঁকে বাধা দেওয়া হল, তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সায়ন্তন। প্রায় আধ ঘণ্টা ধরে তার পথ আটকে দেওয়া হয়। শেষপর্যন্ত ডেবরার দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থানে বসেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক।
এর আগে শুক্রবার হুগলির তেলিনিপাড়ায় যাওয়ার কথা ছিল সায়ন্তন বসুর। তবে ভদ্রেশ্বর থানার পুলিশ জিটি রোডের কাছে তার গাড়ি আটকে দেয়। আটকে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কেও। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে এই অভিযোগে প্রতিবাদে সরব হয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ গেরুয়া শিবিরের প্রায় সকলেই।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...