Wednesday, May 6, 2026

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে সার্ভে করে আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় সরাসরি কাজ করুক কেন্দ্র: দিলীপ

Date:

Share post:

আমফান বিপর্যস্ত বাংলা পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির দাবি, জাতীয় বিপর্যয় কোনও শব্দ নেই। তবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সার্ভে হোক আমফান বিপর্যস্ত বাংলার ক্ষয়ক্ষতির। এদিন দক্ষিণ কলকাতার তাজ বেঙ্গল হোটেলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে এমনটাই জানালেন দিলীপ ঘোষ।

এর পাশাপাশি, রাজ্য বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আরও দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামতির দায়িত্ব নিক কেন্দ্রীয় এজেন্সি। তাদের দিন রাজ্যের ক্ষতিগ্রস্থ এলাকা মেরামতের কাজ হোক। এবং ক্ষতিগ্রস্তদের সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। নইলে সেই টাকা শাসক দলের নেতারা আত্মসাৎ করবেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি। তার বিস্ফোরক দাবি, তৃণমূল নেতারা কেন্দ্রের টাকা খাওয়ার জন্য বসে আছে। আর সেই কারণেই নাকি, মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক বৈঠক করে দলের নেতাদের ভোটের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন। আমফানের জন্য যে টাকা আসবে রাজ্যে সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাবে বলে অভিযোগ করেছেন তিনি।

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি জানান, ক্ষতিগ্রস্তদের ত্রাণ বা অর্থ বন্টন স্বচ্ছতা রাখার জন্য একটি ওয়েবসাইটে যাতে বিস্তারিত তথ্য জনগণের জন্য তুলে ধরা যায় সে বিষয়টি নিয়ে তাঁরা কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...