Tuesday, June 23, 2026

দেশের প্রথম সৌরশক্তি চালিত নৌকা ‘‌আদিত্য ’‌কে নিয়ে আগ্রহ তুঙ্গে

Date:

Share post:

দেশের প্রথম সৌরশক্তি চালিত নৌকা ‘‌আদিত্য ’‌ কে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখছেন নৌকা প্রেমীরা। বিশ্ব ফেরি প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে আদিত্য । মোট ১২টি নৌকা প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। এদের মধ্যে কেরলের এই নৌকাটিই এশিয়ার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছে।
এই প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগ আছে। প্রথমত, বিদ্যুৎচালিত আট মিটার লম্বা নৌকা। আট মিটারের বেশি বিদ্যুৎচালিত নৌকা এবং সৌরশক্তি চালিত নৌকা।
কেরল রাজ্য জল পরিবহন দফতর বা কেএসডব্লুটিডি–র তৈরি এই নৌকাটি কোচিতে তৈরি হয়েছে। সৌরশক্তি চালিত আদিত্যর সাফল্যে উৎসাহিত হয়ে কেএসডব্লুটিডি আরও এধরনের নৌকা নামানোর পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, প্রতিদিন এই নৌকা চালাতে খরচ হয় মাত্র ১৮০ টাকা। অথচ ডিজেল চালিত নৌকার খরচ দিন প্রতি ৮০০০ টাকা। প্রতিদিন ২২টা ট্রিপ করতে পারে আদিত্য। প্রতি ট্রিপে ৭৫ জন যাত্রী বহন করতে পারে এই বিশেষ নৌকাটি। ইতিমধ্যেই এই নৌকাটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...