Wednesday, March 18, 2026

সামাজিক বিধি মানাতে তৈরি ‘প্রকাণ্ড জুতো’, ‘জায়ান্ট হ্যাট’

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের জেরে ত্রস্ত গোটা বিশ্ব। ক্রমশ বেড়েই চলেছে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। কতইনা বিধি নিষেধ। রয়েছে সামাজিক দূরত্ববিধি, মুখে মাস্ক, হাতে স্যানিটেশন। তবে এখনও খোঁজ মেলেনি করোনার প্রতিষেধকের। এই দূরত্ব বিধি বজায় রাখতে এক এক দেশের মানুষ এক এক রকমের কৌশল আবিষ্কার করছে।

রোমানিয়ার এক জুতোর কারিগর নাম গ্রিগোর লুপ। তিনি বানিয়েছেন বিরাট এক জুতো। এই জুতোর সাইজ ইওরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর। এমন জুতো আবিষ্কার করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন রীতিমতো। কেউ কেউ আবার আবিষ্কার করছেন ‘জায়ান্ট হ্যাট’।

করোনার কোপ পড়েছে রোমানিয়াতেও। সেখানেও চলছে লকডাউন। এই সময় একদিন বাজারে গিয়েছিলেন লুপ। সেখানে সামাজিক দূরত্ব নিয়ে তাঁর অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। তিনি বলেছেন, ‘ লকডাউনের মধ্যে আমার বাগানে কিছু চারা গাছ লাগানোর জন্য বাজারে গিয়েছিলাম। গিয়ে দেখি সামাজিক বিধি মানছেন না কেউই। গাদাগাদি ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সবাই। বাড়ি ফিরে ঠিক করলাম এমন জুতো বানাবো যা পড়লে হাসিমুখে সবাই সরে দাঁড়াবে।’

১৬ বছর বয়স থেকে জুতো তৈরি করছেন লুপ। ট্রানসেলভেনিয়ায় একটি জুতার দোকানও রয়েছে তাঁর। তার ৩৯ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘বিরাট বড়’ জুতো আবিষ্কার করে ফেললেন। লুপ জানাচ্ছেন, ‘দুজন মানুষ আমার তৈরি এই জুতো পরে মুখোমুখি দাঁড়ালে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় থাকবে।’

ইউরোপের পথে দেখা যাচ্ছে ‘জায়ান্ট হ্যাট’। প্রকাণ্ড টুপি মাথায় দিলে অন্তত দুই মিটারের সামাজিক দূরত্ব নিশ্চিত। দেখা গিয়েছে, জার্মানের একটি কাফেতে এইরকম টুপি পরে দূরত্ব বিধি মেনে চলছেন ক্রেতারা। চিনের স্কুলেও খুদে পড়ুয়াদের দূরত্ববিধি মানাতে অতিকায় টুপির ব্যবহার শুরু হয়েছে।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...