Wednesday, June 3, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় আমফান দুর্গতদের পাশে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবলীলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবন-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। তা অকল্পনীয়। অপূরণীয়।

সেই সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত-বিপর্যস্ত-গৃহহীন দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”। এর আগেও করোনা মোকাবিলায় লকডাউন পর্বে মানুষের পাশে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এই জনপ্রিয় ফ্যান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিলি করেছে। তুলে দেওয়া হয়েছিল আর্থিক সাহায্য।

“ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার” শুধুমাত্র একটি ফ্যান ক্লাব নয়, তা অতীতে তাদের নানাবিধ সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ রেখেছে। অতীত ইতিহাসকে স্মরণে রেখেই অন্যান্যবারের মতো এবারেও আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে তারা।

গত ২৪ মে থেকে ইবিআরপি-র তরফে “*CTRL+Z BENGAL*” প্রকল্প শুরু করা হয়। যার মাধ্যমে ত্রাণকার্যের জন্য অর্থসংগ্রহ শুরু হয়। আপামর ইস্টবেঙ্গল জনতার মধ্য থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। এবং মাত্র ৯৬ ঘন্টার মধ্যে ১ লক্ষেরও বেশি টাকা সংগৃহীত করতে সমর্থ হয় লাল-হলুদের এই ফ্যান ক্লাবটি।

সেই প্রকল্পের প্রথম পর্যায়ে “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় ও পরিচালনায় দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলি ব্লকের গরানকোটি গ্রামে চলা কমিউনিটি কিচেনে ৫০০ জনেরও বেশি দুর্গত মানুষের জন্য দু’দিন দুবেলা ধরে, অর্থাৎ মোট ২০০০ প্লেট অন্নসংস্থানের ব্যবস্থা করে।

এখানেই থেমে থাকা নয়, একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা “ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার”
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। যেখানে অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সরাসরি ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছাবে তারা।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...