Tuesday, June 9, 2026

লেকটাউনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি সব্যসাচী দত্তের দেহরক্ষী

Date:

Share post:

করোনা আবহে-আমফান বিপর্যস্ত বাংলা ধীরে ধীরে ছন্দে ফিরছে। অন্য সবকিছুর মতোই স্বাভাবিক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। ফের শুরু হয়েছে তর্ক-বিতর্ক। তারই মাঝে হঠাৎ এক অপ্রীতিকর ঘটনা। রাজনৈতিক হিংসা ও হানাহানিও ফিরছে আগের মতোই।

আজ, সোমবার সকালে লেকটাউনে নতুন করে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাতাহাতি। বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ধাক্কাধাক্কি। তাঁর দেহরক্ষীকে ব্যাপক মারধর। গাড়ি ভাঙচুর। ইত্যাদি অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগের তির, এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অনুগামীদের দিকে।

ঘটনার সূত্রপাত কী? লেকটাউনে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে যান সব্যসাচী দত্ত। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর এবং বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। সেই সময় ওই এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে মাস্ক বিলি করা হচ্ছিল। বিজেপির নেতা-কর্মীদের দেখে তৃণমূল কর্মীরা কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। আচমকা বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা, এমনটাই অভিযোগ বিজেপির।

কিছুক্ষণের মধ্যেই সব্যসাচী দত্তের উপস্থিতিতে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ধাক্কাধাক্কি এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর দেহরক্ষীকে মারধর করা হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সব্যসাচী দত্তর দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। তাঁকে জখম অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেকটাউন থানার পুলিশ। দুই পক্ষই লেকটাউন থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিজেপির আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, তারা নাকি দর্শকের ভূমিকায় ছিলেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...