Tuesday, March 24, 2026

বড় রাস্তা, উড়ালপুল বাদ দিয়ে কলকাতায় চালানো যাবে সাইকেল, বিজ্ঞপ্তি পুলিশের

Date:

Share post:

কলকাতার অলি-গলি এবং বাসট্রাম চলে না যে সব রাস্তায়, সেখানে এ বার চালানো যাবে সাইকেল৷

গণপরিবহনের অপ্রতুলতায় এই মুহুর্তে সাইকেলই যে ভরসা, তা বুঝেছে কলকাতা পুলিশ৷ সে কারনেই সাইকেল চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ।

সবাইকে অফিসে আসার ফতোয়া দিয়েও পথে এখনও পর্যাপ্ত গাড়িঘোড়া নামাতে পারেনি প্রশাসন৷ ওদিকে মেট্রো-লোকাল ট্রেনও বন্ধ৷ ওদিকে করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখাও দরকার, এই দুই দিক মাথায় রেখেই বিকল্প হিসাবে সাইকেলকেই
এবার হাতিয়ার করলো প্রশাসন৷ বর্তমানে কলকাতা পুলিশ-আইন অনুযায়ী শহরের অধিকাংশ রাস্তাতেই সাইকেল চালানো নিষিদ্ধ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সাল পর্যন্ত কলকাতা শহরের যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ৩৪ টি রাস্তায় সাইকেল চালানো নিষিদ্ধ ছিল। পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে হয় ৭০। এর অর্থ, সাইকেল চালানোর সুযোগই নেই কলকাতায়। কলকাতা পুলিশ-আইন বলছে, নিষিদ্ধ রাস্তায় সাইকেল চালালে জরিমানা এবং যান বাজেয়াপ্ত দুই হতে পারে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাইকেলকেই সবুজ সংকেত দিলো পুলিশ ৷
কলকাতার নগরপাল অনুজ শর্মা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, উড়়ালপুল এবং গুরুত্বপূর্ণ রাস্তা ছাড়া গলিপথে সাইকেল চালানো যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। লালবাজার জানাচ্ছে, এটা প্রাথমিক বিজ্ঞপ্তি। এর পর ট্রাফিক গার্ডগুলোর পাঠানো রিপোর্ট দেখে সাইকেল রুট পরিকল্পনা করা হবে। অর্থাৎ কোন কোন পথে সাইকেল চালানো যাবে, তা সুনির্দিষ্ট করা হবে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...