Wednesday, March 25, 2026

বিশ্বের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে, সতর্ক করল হু

Date:

Share post:

করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আগামীদিনে বিশ্বজুড়ে সংক্রমণ আরও বাড়বে। করোনা বিশ্ব মহামারির ভবিষ্যৎ নিয়ে এই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাস।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, বিশ্বে করোনা সংক্রমণ ৭০ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু ৪ লক্ষেরও বেশি। আমেরিকার করোনা পরিস্থিতি চরম আশঙ্কাজনক। হু জানিয়েছে, সংক্রমণের গতি বাড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। উদ্বেগজনক অবস্থা ব্রাজিল, মেক্সিকোতে। গোটা দক্ষিণ আমেরিকায় সংক্রমিত ১২ লক্ষেরও বেশি মানুষ। লাতিন আমেরিকায় মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।

হু প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাসের বক্তব্য, চিন থেকে ডিসেম্বরে যে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলেছিল ধীরে ধীরে তার ভরকেন্দ্র হয়ে ওঠে পূর্ব এশিয়া, ইউরোপের দেশগুলি। ইতালিতে মৃত্যুমিছিল শুরু হয়ে যায়। তবে ইতালি এখন সংক্রমণে রাশ টেনেছে অনেকটাই। সংক্রমণের নিরিখে এখন ইতালিকে টপকে গেছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, ব্রিটেন ও ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১০ দিনে রোজই ১ লক্ষেরও বেশি সংক্রমণের খবর মিলছে। গতকালই রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ, যা এযাবৎকালের মধ‍্যে সর্বোচ্চ। হু-র মতে, আগামী দিনে মধ্য ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ ও মৃত্যু আরও বাড়বে। কিছু দেশ অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন শিথিল করার কথা ভাবছে। কিন্তু তাতে বিপদ আরও বাড়বে। টেড্রস জানিয়েছেন, গত রবিবার বিশ্বে যত সংক্রমণ ধরা পড়েছে তার ৭৫ শতাংশই ছিল আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অন্তত দশটি দেশের।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...