Saturday, June 27, 2026

২১ জুলাই কি ‘ভার্চুয়াল’ সমাবেশ? মমতা জানালেন, দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন৷ সে ক্ষেত্রে হাতে থাকবে মাত্র ২১ দিন৷ এই সময়ের মধ্যে রাজ্যের পরিস্থিতি করোনা-পূর্ব অবস্থায় ফেরানো কার্যত অসম্ভব৷

তাহলে এ বছর তৃণমূলের ২১ জুলাইয়ের ভবিষ্যৎ কী ? তৃণমূলও কি তাহলে বিজেপির মতোই ভার্চুয়াল সমাবেশ করবে ওই ২১ জুলাই ?

সোমবার নবান্নে এসব প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, “সেদিন কী হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক হয়নি৷ দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত”৷

তৃণমূলের সঙ্গে ২১ জুলাইয়ের সমাবেশের নাড়ির যোগ৷ ওই দিনেরর সমাবেশে যোগ দিতে রাজ্যের সব প্রান্তের লাখ লাখ মানুষ কলকাতায় পা রাখেন৷ কিন্তু করোনা- আবহে এবারের পরিস্থিতি ভিন্ন। প্রতি বছরের ২১ জুলাই যেভাবে মানুষ আসেন, সমাবেশে যোগ দেন, এবার সামাজিক দূরত্ব বিধির কারনে, তা কার্যত অসম্ভব৷ একুশের নির্বাচনের আগে এবারই সম্ভবত শেষ ২১ জুলাই৷ এই সমাবেশ করতে না পারলে ক্ষতিই হবে শাসক দলের৷ একুশের মঞ্চ থেকেই বারো মাসের কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিমো৷
ফলে, একমাত্র বিকল্প ভার্চুয়াল সমাবেশ৷ তৃণমূল নেত্রী এদিন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি৷ তবে তিনি এদিন জানিয়েছেন, ভার্চুয়াল সভা করতে কোটি কোটি টাকা লাগে৷ বিজেপির টাকা আছে, তাই করছে। তিনি বলেন, “ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু ভিডিও কনফারেন্সিং ও ভার্চুয়াল সভার মধ্যে ফারাক রয়েছে”৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি এখনই এই বিষয়ে কিছু জানাতে পারবেন না। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফলে ২১ জুলাইয়ের সমাবেশের ভবিষ্যৎ কী, তা জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে৷

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...