Wednesday, May 6, 2026

কেরলে হাতি-খুন ইচ্ছাকৃত নয়, প্রাথমিক তদন্ত-রিপোর্ট বাবুল সুপ্রিয়র পরিবেশ মন্ত্রকের

Date:

Share post:

কেরলে হাতি-হত্যার ঘটনা নিছকই দুর্ঘটনা৷ আদৌ ইচ্ছাকৃত নয়৷ প্রাথমিক তদন্তের পর এমনই জানিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। বাংলার সাংসদ বাবুল সুপ্রিয় এই মন্ত্রকেরই প্রতিমন্ত্রী৷

মর্মান্তিক ওই হাতি-হত্যার ঘটনা প্রথমবার প্রকাশ্যে আসার সময় শোনা গিয়েছিলো, বাজি বোঝাই একটি আনারস খেয়ে ১৫ বছরের ওই গর্ভবতী হাতিটির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, আনারস নয়, নারকেল খেয়েছিল হাতিটি৷ মৃত্যুর অন্তত ২ সপ্তাহ আগে হাতিটি আহত হয়।

এদিকে, পরিবেশ মন্ত্রক প্রাথমিক রিপোর্টে বলেছে, তদন্তে জানা গিয়েছে, সম্ভবত ভুল করেই হাতিটি বিস্ফোরক-ঠাসা ফলটি মুখের মধ্যে ঢুকিয়েছিলো।

কেরলের যে জেলায় এই ঘটনা ঘটেছে, সেই মল্লপুরমের কৃষকরা বুনো শুয়োর আটকানোর জন্য বেআইনিভাবে ফলের মধ্যে বিস্ফোরক ভরে মাঠে ছড়িয়ে রাখে। কেরল সরকারও কিছু দিন আগে দাবি করেছিল যে সম্ভবত দুর্ঘটনাবশত বাজি-ভরতি ওই নারকেল খেয়ে ফেলে হাতিটি। এ বার তাদের সঙ্গেই সহমত হল কেন্দ্রের পরিবেশমন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, এই দুঃখজনক বিষয়টি নিয়ে তারা কেরল সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অপরাধীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে এবং কোনও বনকর্মী যুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবিও করেছে পরিবেশ মন্ত্রক। হাতি মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উইলসন নামে একজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ।

এদিকে, পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় মানুষকে অনুরোধ করেছেন, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। একটা পক্ষের তরফে ঘটনায় ধর্মের রঙও লাগানো হচ্ছে। এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস না করতে। কেরল সরকার এই ঘটনায় সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে তদন্ত করছে বলে তিনি জানিয়েছেন।

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...