Wednesday, June 24, 2026

“উদ্ধব কাকুকে নালিশ করে দেব,” শিশুর কান্না দেখে তাকে ফোন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত সারা দেশ। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন সাধারণ মানুষ। বিশেষত বাড়ির বাচ্চা এবং বয়স্কদের বাড়তি নজর দিচ্ছেন অনেকেই। কিন্তু বাড়িতে বাচ্চা কথা না শুনলে, মুখ্যমন্ত্রীর নাম করে ভয় দেখানোর ঘটনা বিরল।

পুনের ভিশরন্তওয়াদির বাসিন্দা আনশিকা শিন্ডে।দুধওয়ালার কাছ থেকে নেওয়া টাকার নোটে হাত দিয়ে ফেলেছিল সে। তিন বছরের ওই শিশু বিধিনিষেধ না মানায় বকা খেয়েছে বাবা-মায়ের কাছে। ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তার বাবা-মা। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার পিছন থেকে তার মা বলছেন, “কথা না শুনলে উদ্ধব কাকুকে সব বলে দেব। নয়ত মোদিজিকে নালিশ করব।” সে কথা শুনে কান্নাকাটি জুড়ে দেয় আনশিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিও ভাইরাল হতেই খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে। উদ্ধব ঠাকরের ফোন করেন আনশিকার পরিবারকে। তার বাবাকে মজার ছলে বলেন, ” শুনলাম মেয়েকে আমার নাম করে বকাবকি করছেন। একজন শিব সৈনিককে আর অযথা জ্বালাতন করবেন না।” এরপরে‌ আনশিকাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। বলেন, “তুমি তো খুব ভাল মেয়ে। ওঁদের কথা শোনো। কিন্তু মা বাবা যদি বকে, তাহলে আমাকে ফোন করবে।”

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...