Friday, June 19, 2026

সীমান্ত নিয়ে শাহকে কটাক্ষ রাহুলের, কবিতার ছন্দে পাল্টা বিঁধলেন রাজনাথ

Date:

Share post:

পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাও আবার সরাসরি বাক্যে নয়, রীতিমত কবিতার ছন্দে উত্তর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

রবিবার এক ভার্চুয়াল র‌্যালিতে অমিত শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত দেখিয়ে দিয়েছে দেশের প্রতিরক্ষা নীতি কতটা শক্তিশালী। তাঁর দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরে সীমান্ত রক্ষার ক্ষেত্রে শক্তিশালী দেশ ভারত। অমিত শাহের এই দাবির জবাব দেন রাহুল গান্ধী। উর্দু পার্শিয়ান কবি মির্জা গালিবের কবিতা ট্রেনে অমিত শাহ কে কটাক্ষ করেন তিনি।

এই প্রসঙ্গে রাহুলকে পাল্টা তোপ দাগেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “হাতে ব্যথা হলে তখন তার চিকিৎসা করা যায়। কিন্তু হাত নিজে ব্যথা পেতে চাইলে তাহলে আর কী করা যাবে।” কবি মনজার লখনভীর একটি কবিতা তুলে ধরে তিনি ওই মন্তব্য করেন। স্পষ্টতই, কংগ্রেসের প্রতীক হাত বোঝাতে তিনি এই মন্তব্য করেছেন।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...