Tuesday, March 24, 2026

করোনার জেরে অগাস্টে শুরু হবে ফুটবলের নতুন মরশুম, জানাল এআইএফএফ

Date:

Share post:

এবার পয়লা অগাস্ট থেকে সরকারিভাবে শুরু হবে নতুন মরশুম। মঙ্গলবার সরকারিভাবে এই নতুন মরশুম শুরুর কথা জানানোর পাশাপাশি ট্রান্সফার উইন্ডোর দিনক্ষণও জানিয়ে দিল ফেডারেশন।
করোনার সংক্রমণের জেরে এবারের ট্রান্সফার উইন্ডোও খুলবে পয়লা অগাস্ট। ২০ অক্টোবর পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে।
এআইএফএফ জানিয়েছে, ফুটবল মরশুম এবার অনেক দেরিতে শুরু হচ্ছে। তাই ট্রান্সফার উইন্ডো পিছিয়ে যাওয়ায় ফুটবলার সই করানোর ক্ষেত্রে সুবিধা পাবে ক্লাবগুলো। তবে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো খুলবে পয়লা জানুয়ারিই।
নভেম্বরে দিওয়ালির পর শুরু হওয়ার সম্ভাবনা এবারের আইএসএল-এর। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ১৪ নভেম্বরের পর মাঠে নামতে পারে আইএসএল-এর দলগুলো। তবে আই লিগের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...