Sunday, June 28, 2026

BREAKING: আর্টিস্ট’স ফোরামের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন শঙ্কর চক্রবর্তী

Date:

Share post:

টলিউডের আর্টিস্ট’স ফোরামের কার্যকরী সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এতো জটিলতার মধ্যে ফোরামের পদ দখল করে থাকার ইচ্ছা তাঁর নেই।

কিন্তু কেন? ঠিক ছিল দীর্ঘ লকডাউনে কাজ বন্ধ থাকার পর আজ অর্থাৎ, ১০ জুন আড়াই মাস পর টলিপাড়ায় শর্ত সাপেক্ষে ফের শোনা যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন!

সেইমতো শিল্পীরাও অধীর আগ্রহে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। শ্যুটিং এখন বিশ বাঁও জলে। গত কয়েক ঘন্টায় দফায় দফায় আর্টিস্ট ফোরাম-সহ টলিউডের সমস্ত কর্মচারী সংগঠনগুলিকে নিয়ে মিটিংয়ের পরও শুটিং নিয়ে কাটেনি জট।

করোনা আবহে মূলত বিমা সংক্রান্ত সমস্যার দরুণ আর্টিস্ট ফোরামের সঙ্গে অন্য সংগঠনের বোঝাপড়ার অভাবের জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চলছে দোষারোপ-পাল্টা দোষারোপের পর্ব।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেন, “আমরা বলেছিলাম, আমাদের শুটিং করতে কোনও বাধা নেই। কিন্তু এখনও বিমার নথিপত্র আমাদের হাতে আসেনি। তাই আর্টিস্টদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা চ্যানেল ও প্রযোজকদের অনুরোধ করেছিলাম, এই সময়ের মধ্যে কারও কোনও অঘটন ঘটলে তার দায়িত্ব যেন তাঁরা নেন, কিন্তু সেটা মানতে তাঁরা নারাজ।”

অন্যদিকে, ডব্লিউএটিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যানেল শুটিং শুরু করতে প্রস্তুত ছিল। কিন্তু যে দাবি আর্টিস্ট’স ফোরাম করেছে, সেটা চ্যানেল বা তাদের পক্ষে মানা সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য শ্যুটিং শুরু করা স্থগিত করা হলো।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...