Saturday, June 20, 2026

করোনার জেরে অনলাইনে সংসদের বাদল অধিবেশন হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে বন্ধ সংসদ ভবন। কিন্তু জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে বাদল অধিবেশনের দিনক্ষণ ঠিক করতে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন দুই কক্ষের সেক্রেটারি জেনারেলরাও। এদেশে লোকসভার সদস্য ৫৪৫ এবং রাজ্যসভার ২৪৫ জন। সেক্ষেত্রে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ে বাদল অধিবেশন করা কার্যত অসম্ভব সংসদে। পার্লামেন্টের সেন্ট্রাল হল বা দিল্লির বিজ্ঞান ভবনে অধিবেশন করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়।
শেষ পর্যন্ত সংসদের কাজকর্ম চালানোর জন্য ভারচুয়াল অধিবেশন করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। কিন্তু সেখানে সমস্যা অন্যত্র। কেননা লোকসভা ও রাজ্যসভার সদস্যদের সবাই অনলাইনে অভ্যস্ত নন। অনেক সাংসদই প্রযুক্তি ব্যবহারে সড়গড় নন।
তাই সব ঠিকঠাক থাকলে এবারের বাদল অধিবেশন অনলাইনে হবে। সদস্যরা ঘরে বসে অনলাইনে আলোচনায় অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত,কানাডা-ব্রিটেনের পথে হাঁটতে চলেছে ভারত?
করোনা আতঙ্কে কার্যত বাধ্য হয়েই ভারচুয়াল পার্লামেন্টের পথে হেঁটেছে এই দুই দেশ।
গত ১৭ মে অনলাইনে অধিবেশন শুরু হয় কানাডার সংসদে। কানাডার ৩৩৮ সাংসদ জু়ম অ্যাপে পার্লামেন্টের আলোচনায় অংশ নেন।
ওম বিড়লা ও বেঙ্কাইয়া নায়ডু আধিকারিকদের সব বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...