Wednesday, April 8, 2026

সাংসদ অভিষেকের হাত ধরে রাজ্যে নয়া প্রকল্প : ‘বাংলার যুবশক্তি’

Date:

Share post:

রাজ্য যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে নতুন এক প্রকল্পের সূচনা হলো, নাম ‘বাংলার যুবশক্তি’৷ বাংলার মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিতে ‘বাংলার যুবশক্তি’ কাজ শুরু করবে ১১ জুন থেকে৷ আগামী এক মাসে এই প্রকল্পে যুক্ত করা হবে ১.২৫ লক্ষ সদস্যকে৷ এই সদস্যদের প্রত্যেকে বাংলার ১০টি করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন৷ পরিবারের যে কোনও সমস্যা সমাধানে পাশে থাকবেন৷ ১১জুলাইয়ের পর এই ১.২৫ লক্ষ সদস্যকে নিয়ে ‘ভার্চুয়াল সভা’ করা হবে বলেও জানা গিয়েছে৷ আগামী এক মাস ধরে ‘বাংলার যুব শক্তি’ তৃণমূলস্তরে কাজ করবে৷ তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় গঠিত হলেও একে অরাজনৈতিক রাখার কথাই ভাবা হয়েছে৷

রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে কাজ চালানো হবে৷ জোন-প্রতি ২ জন দায়িত্ব থাকবেন৷

Related articles

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...