Saturday, April 18, 2026

বারুইপুর থানায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে সৌমিত্র খাঁ’র পথ আটকালো পুলিশ, তারপর?

Date:

Share post:

বিজেপির পথ আটকালো পুলিশ সুপারকে চড় মারার হুমকি দিয়ে ছিলেন বিজেপি যুব মোর্চার সদ্য মনোনীত সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বারাসত থানায় বিজেপি সাংসদের নামে FIR পর্যন্ত হয়েছিল।

এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। দলীয় কর্মসূচির চলাকালীন সৌমিত্র খাঁ-কে আটকাল পুলিশ। যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সৌমিত্র ও বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা বিক্ষোভ দেখিয়ে রাস্তায় বসে পড়েন।

সুপার সাইক্লোন আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বারুইপুরেও প্রচুর ক্ষতি হয়েছে। সেখানে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দলের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে বারুইপুর থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন সৌমিত্র। ঠিক সেই সময় বিজেপি সাংসদের পথ আটকায় পুলিশ।

প্রশাসনের যুক্তি, করোনা সতর্কতায় কোনওরকম জমায়েত বা মিছিল করা যাবে না। এরপর কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে পুলিশের শর্ত মেনে বিজেপি পক্ষ থেকে ১০ জন বারুইপুর থানায় গিয়ে ডেপুটেশন দেন।

Related articles

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর...

নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!

আউং সান সু চি-র (Suu Kyi) কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার (Myanmar Government) সরকার। সামরিক জুন্টার প্রধান...