Sunday, April 5, 2026

আকাশে আলোর রোশনাই, বিদ্যুৎ আছড়ে পড়ল বিমানে  

Date:

Share post:

মাঝ আকাশে ভয়ঙ্কর পরিস্থিতি বিমানের। একসঙ্গে তিনটি বাজ পড়ল বিমানের উপর। বীভৎস এই ছবি ধরা পড়েছে লন্ডনের আকাশে। জানা গিয়েছে, লন্ডনের আকাশে চলছিল ঝড়-বৃষ্টি। দফায় দফায় পড়ছিল বাজ। সেই সময় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করতে যায় বিমান। আর বিমানের উপর তিন দিক থেকে এসে তিনটি বাজ পড়ে। ঘন মেঘের মধ্যেই আকাশে চলে আলোর রোশনাই। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক্ষেত্রে বিমানের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। কারণ বাজ থেকে বাঁচতে বিশেষ ইলেকট্রিক্যাল শিল্ড দিয়ে তৈরি হয় বিমান। প্রায় প্রত্যেক পাইলটকে বছরে অন্তত একবার এই ঘটনার সম্মুখীন হতে হয়। যদিও বাজ পড়ার এই ঘটনা টের পান না যাত্রীরা।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...