Tuesday, March 31, 2026

Breaking: বৌবাজার বিস্ফোরণের সেই রশিদ খান কী বলছেন?

Date:

Share post:

রশিদ খান।
বৌবাজার বিস্ফোরণের মূল অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত।
28 বছর ধরে জেলবন্দি।
আপাতত এই করোনাআবহে অসুস্থতা ও বয়সের কারণে তিন মাসের প্যারোলে বাড়িতে।
বয়স এখন বাহাত্তর।
বাড়িতে বসেই সাক্ষাৎকারে মুখোমুখি সাংবাদিক উজ্জ্বল দত্ত। সুখবর পত্রিকার তরফে কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, 1993 সালের 16 মার্চ ভোররাতে ভয়ঙ্কর বিস্ফোরণে লালবাজারের নাকের ডগায় গোটা বাড়ি উড়ে যায়। মৃতের সংখ্যা 69, আহত বহু। রশিদ ধরা পড়েন। অভিযোগ তিনিই অস্ত্র ও বিস্ফোরক রাখতেন। রশিদবান্ধব হিসেবে একাধিক সিপিএম নেতানেত্রীর নাম জড়ায়। পার্টি তদন্ত করে শাস্তি দিলেও পুলিশি ব্যবস্থা হয়নি। আইনি শাস্তি হয় রশিদ খানসহ কয়েকজনের। টাডা আদালত যাবজ্জীবনের রায় দেয়। খালিদ, মুর্তাজা, আজিজদের বন্দিজীবন চলছে। শুধু 25 বছর পর ছাড়া পেয়েছে পান্না জয়সওয়াল। রশিদ ছাড়া পাননি। দীর্ঘকাল ছিলেন আলিপুর জেলে। এখন প্রেসিডেন্সিতে।

সেই বাড়ির ধ্বংসস্তুপ এখন অতীত। সেখানে হোটেল, বহুতল। রশিদসাম্রাজ্য শেষ। তারই পাশে চারতলার ঘরে বসে রশিদ বলেছেন:

1) আমি জুয়া, সাট্টার কারবার করতাম। কিন্তু বিস্ফোরকের সম্পর্কে কিছুই জানতাম না। আমার নামে আগে এধরণের কোনো মামলাও ছিল না। অথচ পুলিশ আমাকে ধরে নিয়ে গেলো !

2) আমি সমাজবিরোধী ছিলাম না। আমার রিভলবারের দুটি লাইসেন্স ছিল। আমি ক্রিমিনাল হলে পুলিশ লাইসেন্স দিত কি? কোনো সমাজবিরোধীকে পুলিশ গান লাইসেন্স দেয়?

3) আমি মিডিয়া ট্রায়ালের শিকার। লোকমুখেই তো আগে শাস্তি হয়ে গেল!

4) 2012 থেকে আমি 12 বার প্যারোলে 203 দিন বাড়িতে থাকতে পেরেছি। এবারও প্যারোলে আছি।

5) বয়স হয়েছে 72। সুগার, প্রস্টেট, নার্ভের সমস্যা। দিনে ছবার ওষুধ খেতে হয়। জেলে সেভাবে চিকিৎসা সম্ভব হয় না।

6) জেলেই লেখাপড়া করেছি। ছবি আঁকা শিখেছি। আমার জেলরিপোর্ট ভালো। কিন্তু কেউ মুক্তির পদক্ষেপ নেয়নি। প্যারোল শেষ হলে আবার জেলে ফিরতে হবে। মনে হচ্ছে জেলের গারদের মধ্যেই মারা যাব।

উজ্জ্বল দত্তর নেওয়া রশিদের সাক্ষাৎকারটি সুখবর পত্রিকায় শুক্রবার প্রকাশিত।

ছবিটি রশিদের এখনকার ছবি। স্ত্রীর সঙ্গে।

 

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...