Friday, June 26, 2026

ডাক্তারি পাশ করা IAS, IPS-রা এবার চিকিৎসা পরিষেবায়, নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

জটিল আকার নেওয়া করোনা’র মোকাবিলায় কেন্দ্রের নতুন সিদ্ধান্ত ৷

ডাক্তারি পাশ করা IAS ও IPS-দের সরাসরি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর অর্থ, যে সব IAS, IPS-দের এমবিবিএস ডিগ্রি আছে, এবার তাঁদের দেশের যে কোনও প্রান্তে পাঠানো হবে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরতে৷ সূত্রের খবর, কেন্দ্রের শীর্ষস্তরে নেওয়া এই সিদ্ধান্তের ভিত্তিতে এই ধরনের আমলাদের তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে কর্মিবর্গ মন্ত্রক৷ তালিকা বানানো শেষ হলেই ওই সব আমলাদের ডেকে পাঠানো হবে দিল্লিতে৷ তাঁদের দেওয়া হবে নতুন দায়িত্ব। দেশের যে কোনও প্রান্তের সরকারি হাসপাতাল বা কোভিড হাসপাতালের প্রশাসনিক প্রধান হিসেবে তাঁদের নিয়োগ করা হবে৷

দেশে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে কেন্দ্র৷ তেমন হলে নবনিযুক্ত এই প্রশাসনিক প্রধানরা প্রয়োজনে নিজেরাও চিকিৎসার কাজে নামতে পারবেন বলে মনে করছে সরকার।
MBBS ডিগ্রিধারী আমলাদের হঠাৎ এ ধরনের নতুন দায়িত্বে আনার কারন হিসাবে বলা হয়েছে, দেশের সরকারি হাসপাতাল বা কোভিড হাসপাতালগুলির উপর চাপ বাড়ছে। দেশে এই মুহুর্তে প্রতিদিন গড়ে ১০ হাজার নতুন আক্রান্তের খোঁজ মিলছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ চাপ পড়ছে চিকিৎসা কাঠামোর উপর। বেড থেকে ভেন্টিলেটর, সবকিছু নিয়েই একটা সঙ্কট চলছে৷ PPE না পাওয়া চিকিৎসাকর্মীদের বিক্ষোভও আছে৷ কেন্দ্র মনে করছে, এমন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ঠাণ্ডা মাথার অভিজ্ঞ আমলারা তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে পারবেন৷

এ বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলো, এই আমলাদের শুধুই কেন্দ্রীয় সরকারের চিকিৎসা ব্যবস্থা সঙ্গে যুক্ত করা হচ্ছে না, করোনার প্রকোপ বেশি এমন রাজ্যগুলিতেও তাঁদের দক্ষতা কাজে লাগানো হবে৷ সংশ্লিষ্ট আমলাকে কোনও রাজ্যে পাঠানো হলে তাঁকে ‘’কোঅর্ডিনেটর’এর দায়িত্ব দেওয়া হবে। যে সব রাজ্যে এ ধরনের আমলা-চিকিৎসকদের পাঠানো হবে, সেই রাজ্যগুলি হলো, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ৷ নিয়োগের আগে প্রয়োজনে হলে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলে নিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কথা বলাটা বাধ্যতামূলক নয়৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...