Saturday, April 4, 2026

পরীক্ষার্থীদের স্বাস্থ্যের স্বার্থে অভূতপূর্ব প্রস্তাব, পাঠানো হল মুখ্যমন্ত্রীর কাছে

Date:

Share post:

রাজ্য শিক্ষা দফতরের কাছে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে জরুরি।

করোনা সংক্রমণের জেরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন পিছিয়ে দেওয়ার পাশাপাশি বড় সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। এ বছরের জন্য অন্তত কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাড়ি থেকে পরীক্ষার্থীরা দিতে পারেন কি না সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। শনিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তাঁরা পরিকল্পনা করেন হোম অ্যাসাইনমেন্ট বা অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা যায় কি না। শুধু ফাইনালে 50% পরীক্ষা হবে। বাকি 50% আগের সেমিস্টারের নম্বর গড় করে যোগ হবে। এদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাঁদের কাছে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে জরুরি। তাঁদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে নিয়ম বদল করে করতে পারে শিক্ষা দফতর।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...