Friday, April 3, 2026

ফের দেশে একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ হাজার!

Date:

Share post:

ফের দেশজুড়ে একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গতকাল ১০ হাজারের গণ্ডি টপকানো পর আজ, শনিবার ১১ হাজার টপকে গেল সেই সংখ্যাটা। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৮ জন। যা এ পর্যন্ত ভারতে একদিনের হিসেবে সর্বাধিক। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮৬ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে।

সেখানে আরও জানান হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ৮৮৪ জন রোগীর। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৫৪ হাজার ৩২৯ জন রোগী। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...