Tuesday, March 24, 2026

কাজ হারিয়ে খাঁড়িতে কাঁকড়া-মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু

Date:

Share post:

লকডাউনে কাজ হারিয়ে কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হলো সুন্দরবনের এক যুবকের। ঘটনার পর এলাকায় যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি কার্যত কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন পরিবারটির পাশে দাঁড়াতে।

গোষ্ঠ নাইয়া নামে ওই যুবক ইটভাটায় কাজ করতেন। লকডাউনে কাজ বন্ধ, উপার্জনও বন্ধ। এই অবস্থার মাঝে তিন সন্তান, স্ত্রী, বাবা-মাকে নিয়ে অথৈ জলে পড়েন তিনি। রোজগারের আশায় অন্য অনেকের মতো তিনি স্থানীয় চিতুরির জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ও মাছ ধরতে যান। সঙ্গে ছিলেন আরও ৩জন। হঠাৎই পিছন থেকে হামলা চালিয়ে বাঘ তুলে নিয়ে যায় গোষ্ঠকে। তাড়া করে সঙ্গীরা। জঙ্গল থেকে তুলে এনে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে মারা যায় গোষ্ঠ। সঙ্গীদের বক্তব্য, খাঁড়িতে মাছ ধরতে গেলে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু এই পেশায় নতুন বলে গোষ্ঠ এসব জানত না। ফলে বাঘের হামলা এড়াতে পারেনি।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...