Saturday, April 4, 2026

সিদ্ধান্ত বদল! ১৫ জুন খুলছে না মোহনবাগান ক্লাবের গেট

Date:

Share post:

১৫ জুন খুলছে না মোহনবাগান ক্লাবের গেট। সিদ্ধান্ত বদল করল মোহনবাগান কর্তারা।

তিন মাস মোহনবাগান ক্লাবের গেট বন্ধ থাকার পর ১৫ জুন খোলার কথা টুইট করে জানিয়েছিল সবুজ-মেরুন ক্লাব। তবে বর্তমান পরিস্থিতিতে করো না মনের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল মোহনবাগান কর্তারা। জানানো হলো, ক্লাব আপাতত বন্ধ থাকবে। শনিবার একটি প্রেস বিবৃতি দিয়ে সচিব সৃঞ্জয় বোস জানান, “প্রথমে ঠিক হয়েছিল ১৫ জুন সবুজ-মেরুন ভক্তদের জন্য ক্লাব খুলে দেওয়া হবে। কিন্তু প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি উদ্বেগজনক। এমন অবস্থায় সদস্য-সমর্থকদের সুস্থ ও সুরক্ষিত থাকার দিকটাও ভাবা হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন, খুব দরকার ছাড়া যেন কেউ বাইরে না বের হন। তাই সবদিক বিচার করেই আপাতত ক্লাব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে সবুজ-মেরুন ভক্তদের আরও জানানো হয়েছে, অনলাইনেই কেনা যাবে জার্সি-মাগ-সহ আই লিগ চ্যাম্পিয়ন বাগানের লোগোযুক্ত সমস্ত সরঞ্জাম। শীঘ্রই শুরু হবে বিক্রি। কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে সেসব প্রোডাক্ট কিনতে পারবেন সমর্থকরা, তা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...