Thursday, June 25, 2026

তামিলনাড়ুতে এক ধাক্কায় ১,০১৮টি গ্রাম-শহরের নাম বদলে গেলো

Date:

Share post:

করোনা আবহেই তামিল ভাষাকে সম্মান জানালো তামিলনাড়ু সরকার৷ এক ধাক্কায় ১,০১৮টি গ্রাম-শহরের নাম বদলে ফেলল তামিলনাড়ুর AIADMK সরকার।

নাম বদলের কোপে বাঙালির আদি চিকিৎসা-শহর ভেলোরও। ভেলোর বা Vellore নাম এবার থেকে হল Veeloor বা ভিলুর৷
নতুন উচ্চারণে ‘কোয়েম্বত্তুর’ এখন থেকে ‘কোয়ামপুত্থুর’। ইংরেজিতে শহরের নাম এখন থেকে Coimbatore-এর বদলে লিখতে হবে Koyampuththoor। ওই রাজ্যের তরফে জানানো হয়েছে, তামিল বর্ণমালা উচ্চারণশৈলি অনুসারে ১০১৮টি জায়গায় নামের ইংরাজি বানান ঠিক করা হয়েছে। এতদিন ইংরাজি উচ্চারণকে অগ্রাধিকার দিয়ে ধরে স্থানের নাম উচ্চারিত হত। এবার শহরকে ডাকতে হবে তামিল ভাষা ও উচ্চারণকে সামনে রেখে৷
তামিল ভাষা নিয়ে তামিলনাড়ুর নাগরিকদের গর্ব ও অহঙ্কার সাংঘাতিক ধরনের৷ কয়েক দশক আগে মাদ্রাজের নাম বদলে চেন্নাই হয়েছে৷ এবার এক ধাক্কায় বদলে গেলো তামিলনাড়ুর মোট ১০১৮টি জায়গায় নাম৷

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...