Monday, April 13, 2026

কী হবে মন কি বাত-এর বিষয়? দেশবাসীর কাছে পরামর্শ চাইলেন মোদি  

Date:

Share post:

মন কি বাত– এর মাধ্যমে দেশবাসীর কাছে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আগামী মন কি বাতে তিনি কী বলবেন তা নিয়ে দেশবাসীর কাছেই পরামর্শ চাইলেন।
রবিবার টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “এই মাসে মন কি বাত ২৮ জুন হবে। এখনও দু’সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু আপনারা সবাই নিজেদের চিন্তা ও ধারণা পাঠাতে থাকুন। এর ফলে বলার জন্য অনেক বেশি বিষয় আমি পাব। সেই সঙ্গে অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হবে আমার। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের বক্তব্য আমি জানতে পারব।”

কী ভাবে মানুষ বিষয় প্রধানমন্ত্রীকে জানাবেন তার উপায়ও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একটি নম্বর দেওয়া হল। এই নম্বরে নিজের বার্তা রেকর্ড করে মেসেজ করতে পারেন। এছাড়া নমো অ্যাপ কিংবা মাই গভ অ্যাপে আপনাদের বক্তব্য পাঠাতে পারেন।”

এর আগে বারবার মন কি বাত অনুষ্ঠানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার কী করেছে, সেই কথা মানুষের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এবার দেশবাসীর কাছে জানতে চাইলেন বিষয়।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...